সারজিস আলম

আগামী নির্বাচনে শাপলা মার্কা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:৫৭ পিএম

এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,কোন প্রতিষ্ঠানে সেচ্ছাচারি এনসিপি মেনে নিবে না। কোন আইনগত বাঁধা না থাকার সর্তেও যখন এনসিপিকে তাদের প্রতিক শাপলা চেয়েছিলাম সেটি দিতে নানা টালবাহানা শুরু করেছে।

বিভিন্ন অজুহাত তারা দেখাচ্ছে, এখন আমরা মনে করি এনসিপি কোন প্রতিষ্ঠানের সেচ্ছাচারিতা মেনে নিতে পারে না। আমরা স্পষ্ট করে বলেছি শাপলা মার্কা চাই আর আগামী নির্বাচনে শাপলা মার্কা নিয়েই নির্বাচনে অংশ গ্রহণ করবো। যদি শাপলা না দেওয়া হয় তাহলে আমরা আদায় করে নিবো।

সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে টাঙ্গাইল জেলা এনসিপির সমন্নয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সারজিস আলম আরও বলেন, আমরা মনে করি শাপলা না দেওয়ার কোন প্রশ্নই নাই,শাপলা আমাদের প্রাপ্ত, এনসিপির যদি প্রয়োজন হয় তাহলে রাজপথে নামবে। জুলাই সনদ সংশোধন না করে অন্তবর্তিকালীন সরকার নির্বাচনের কথা চিন্তাও করতে পারে না।

জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পুরন করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, যে জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ৩ টি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের স্বাক্ষর নেই। যে জুলাই সনদে অভ্যুত্থানের যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্বাক্ষর নেই।

সমন্নয় সভায় জেলা এনসিপির সমন্নয়ক মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

জেএইচআর