নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) থেকে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
রোববার বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে আয়োজিত জামায়াতের এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির মোসাদ্দেক হোসেন। প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির মীর নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, গোপালপুর ইউনিয়ন সেক্রেটারি কুতুবউদ্দিন ও গোপালপুর জামায়াতের সেক্রেটারি শাহিন হোসেনসহ স্থানীয় নেতারা।
বক্তারা নতুন যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই সমাজ পরিবর্তনের একমাত্র পথ। তারা সবাইকে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিএনপির নেতা ও বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু এবং জাতীয় পার্টির নেতা নাজমুল হোসেন খানের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেন।
ইএইচ