চব্বিশের জুলাই-অগাস্টে সংঘটিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডকে আন্তর্জাতিক মানের স্বচ্ছ বিচার বলে মূল্যায়ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বিকেল সোয়া ৩টার দিকে মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “রাষ্ট্র বা সরকারের কোনো প্রধান বা রাজনৈতিক নেতা যতই ক্ষমতাবান হোক, তারা আইন ও বিচারের ঊর্ধ্বে নয়। আজকের রায়ে সেটি প্রমাণিত হয়েছে।”
তিনি আরও বলেন, “যেসব পরিবার সন্তান, স্বামী বা পিতা হারিয়েছে তাদের ক্ষতি হয়ত পূরণ হবে না, তবে এই রায়ে কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে। বিচার স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের হয়েছে। এটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও।”
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা সবাই এই রায়কে দেশের বিচারব্যবস্থার মাইলফলক হিসেবে অভিহিত করেন।
ইএইচ