মির্জা ফখরুল

মতপার্থক্যের কারণে গণঅভ্যুত্থানের ত্যাগ যেন বৃথা না যায়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০২:৩৩ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চব্বিশের গণঅভ্যুত্থানের ত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, মতপার্থক্য থাকবে, তবে শহীদদের আত্মাহুতি যেন বৃথা না যায়।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্যাহ ও তাঁর স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন অর্থনীতি এবং আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র ও সমাজ গঠনে ড. মাহবুব উল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ যেন বৃথা না যায়। তিনি এই গণঅভ্যুত্থানের বিজয়কে সুসংহত করার জন্য সবার প্রতি আহ্বান জানান। ফখরুল বলেন, গণঅভ্যুত্থানে বিজয়কে সুসংহত করতে হবে। মতপার্থক্য থাকবে, তবে শহীদদের আত্মাহুতি যেন কোনোভাবেই বৃথা না যায়।

জেএইচআর