এনসিপি

ঢাকা-১১ এ নাহিদ ও ঢাকা-১৮ এ নাসীরুদ্দীন, তাসনিম জারা কোন আসনে?

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১২:১৬ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম ধাপের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। দলটির সদস্য সচিব আখতার হোসেন নিশ্চিত করেছেন যে ঢাকা-১১ আসনে মো. নাহিদ ইসলাম এবং ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন।

বুধবার সকালে এনসিপি'র প্রথম ধাপের মোট ১২৫ জন দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৯ আসনে দলের প্রার্থী হিসেবে তাসনিম জারা শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেএইচআর