শেকৃবিতে মহান বিজয় দিবসে ছাত্রদলের বর্ণাঢ্য পতাকা র‍্যালি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৪:৫৩ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রদলের নেতা-কর্মীরা বিজয় পতাকা মিছিল করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে একটি বর্ণাঢ্য র‍্যালি নিয়ে ছাত্রদলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করেন।

এ কর্মসূচিতে ছাত্রদল ও শিক্ষার্থীদের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির পতাকা বহন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং সেকেন্ড গেটে এই পতাকা মিছিলের সমাপ্তি ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, মো. মেসবাউল আলম, মারুফুর রহমান, মো. সোআইব ইসলাম, মো. মোরসালিন খন্দকার অনিক, তাকরীম তাসওয়ার, মো. সাদমান সাকিব, মো. নোমান, মো. ফুয়াদ হাসান, মো. মারুফ হাসান, মো. আতিক ও মো. রেদোয়ানুলসহ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

ইএইচ