হাদির মৃত্যুতে চরমোনাই পীরের শোক

নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:৫৩ পিএম

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তরুণ বিপ্লবী, জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির সদস্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)  শাহাদাৎ বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

রেজাউল করীম বলেছেন, ওসমান হাদীর অসমাপ্ত স্বপ্ন ও সংগ্রামকে  এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। 

বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবরের পর এক শোকবার্তায় তিনি একথা বলেন।

চরমোনাই পীর বলেন, আমি ওসমান হাদির শোকাহত পরিবার, স্বজন, সহকর্মী, বন্ধুসহ শোকাহত জনতার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতে তাঁর উচু মাকামের জন্য দোয়া করছি।
 
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, ওসমান হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীকে সরকারের সব শক্তি নিয়োজিত করে হলেও শাস্তির আওতায় আনতেই হবে।  ভারতীয় আধিপত্যবাদ ও আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে সংগ্রাম অব্যহত রাখতে হবে।

ইএইচ