বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন বহিস্কার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৩৪ পিএম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুহাম্মদ গিয়াস উদ্দিনের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী এই নেতার বিরুদ্ধে এমন কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উল্লেখ্য, একই দিনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি হাইকমান্ড। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলের চেইন অফ কমান্ড নিশ্চিত করতেই এই শুদ্ধি অভিযান চালানো হচ্ছে।

ইএইচ