নববর্ষে তারেক রহমানের শুভেচ্ছা বাণী প্রত্যাহারের আহ্বান বিএনপির 

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১০:৫৭ এএম
ফাইল ছবি

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে প্রচারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাণী প্রত্যাহার ও প্রকাশ না করার আহ্বান জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, গতকাল ৩১ ডিসেম্বর সন্ধ্যার পরে ভুলবশত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে ইংরেজি নববর্ষের বাণী গণমাধ্যমে প্রেরিত হয়েছে।

অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করে, সংবাদমাধ্যম থেকে বাণী দু’টি প্রত্যাহার করা এবং তা প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর কর্তৃপক্ষকে অনুরোধ করছি বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। 

এএন