নাহিদ ইসলাম

১১ দলের পক্ষে থাকুন, গণভোটে ‘হ্যাঁ’ বলুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১১:৫৪ পিএম

১১ দলের পক্ষে থেকে জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘স্বৈরাচারকে 'না' বলুন গণভোটে 'হ্যাঁ' বলুন, ১১ দলের পক্ষে থাকুন গণভোটে 'হ্যাঁ' বলুন’।

উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানের পর গত বছরের মে মাসে ইসলামভিত্তিক কয়েকটি দল একত্র হয়ে এই রাজনৈতিক জোটের যাত্রা শুরু করে। শুরুতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি জোটভুক্ত হয়।

পরে জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি যুক্ত হলে এটি আট দলে রূপ নেয়। বিভিন্ন সময়ে যুগপৎ কর্মসূচির মধ্য দিয়ে এই জোটকে রাজনীতির মাঠে সক্রিয় দেখা যায়। এরপরে তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি এবং আরও দুটি দল যুক্ত হলে জোটটি ১১ দলে সম্প্রসারিত হয়।