রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলির ঘটনা ঘটেছে।
নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন, ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে বলে মনে হচ্ছে না। তিনি জানান, বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে এটি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়।
গুলির ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।
জেএইচআর