তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০১:৩৫ পিএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। 

মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে চেয়ারম্যান অফিস এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহদী আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

এএন