আগামীকাল থেকে চার দিনের নির্বাচনী সফরে বের হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঢাকা-১৫ আসনে জনসভার মাধ্যমে তিনি এই সফর শুরু করবেন।
বুধবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য জানান।
সফরের শুরু ও ঢাকার কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ডা. শফিকুর রহমান মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপর ২৫ জানুয়ারি বেলা ১২টায় তিনি ঢাকা-৫, ৬ ও ৭ আসনে দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
উত্তরবঙ্গ সফর ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারত সফরসূচি অনুযায়ী, শুক্রবার আমির পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর করবেন এবং সন্ধ্যায় রংপুর পৌঁছাবেন। পরদিন শনিবার ২৪ জানুয়ারি তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও রংপুরে জনসভা শেষে তিনি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা হয়ে ঢাকার পথে রওনা দেবেন। এই চার দিনের সফরে তিনি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দলীয় প্রচারণায় সরাসরি অংশ নেবেন।
জেএইচআর