নির্বাচনে দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই, হাত পাখায় ভোট দিন: চরমোনাই পীর

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:০৬ পিএম

ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. অধ্যাপক নাসির উদ্দিনের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে এই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। 

তিনি বলেন, ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। সৎ যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই উল্লেখ করে তিনি জনগণকে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ডা. অধ্যাপক নাসির উদ্দিন একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব মানুষ। তাকে নির্বাচিত করলে ময়মনসিংহবাসী একজন যোগ্য প্রতিনিধি পাবে ইনশাআল্লাহ।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। 

এ সময় দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত থেকে পথসভায় অংশ নেন। পথসভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

ইএইচ