তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা

রংপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:০৮ পিএম

চব্বিশের জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। 

শুক্রবার বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মকবুল হোসেন বলেন, আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং শহীদদের আত্মত্যাগের ফলে একটি উন্নত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন পূরণ হবে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, শহীদ আবু সাঈদের বাবার এ বক্তব্য উত্তরাঞ্চলের বিএনপির সমর্থনকে আরও শক্তিশালী করবে। বিএনপির জন্য এ ধরনের বক্তব্য একটি ইতিবাচক সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

উল্লেখ্য, জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। শহীদ আবু সাঈদের মতো অসংখ্য আন্দোলনকারীর আত্মত্যাগের স্মৃতিতে রাজনৈতিক শক্তির পুনরুজ্জীবন ঘটাতে এ ধরনের বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচ