৩৫ কেন্দ্রে ফলাফল আটকে রাখার অভিযোগ নাসীরুদ্দীন পাটোয়ারীর

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৪৬ পিএম

ঢাকা-৮ নির্বাচনী এলাকার এখনো ৩৫ কেন্দ্রের ফলাফল আটকে রাখার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ ভেরিফায়েড ফেজবুক আইডিতে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। 

এর আগে, ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

এর পরপরই কয়েকটি আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারী এ অভিযোগ করেন। 

এএন