বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় তাঁর বাবা আব্দুল লতিফ বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, আমার বাবা জনাব আব্দুল লতিফ ইফতারের আগে শহীদ জিয়া মেডিকেল কলেজ বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মরহুমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও রাজনৈতিক অঙ্গনে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, শীঘ্রই জানাজা ও দাফন প্রক্রিয়ার সময়সূচি জানানো হবে।
জেএইচআর