নাসীরুদ্দীন পাটওয়ারী

৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৬:২২ পিএম

ঢাকা থেকে শুরু করে সারাদেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে তেল না পাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে পেট্রোল ও অকটেন সংকটকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। অনেক জায়গায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগ করছেন যানবাহন চালক ও সাধারণ গ্রাহকরা।

এমন পরিস্থিতিতে নিজেও তেল না পাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।”

তার এই স্ট্যাটাসটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই পোস্টটিতে মন্তব্য করে জ্বালানি সংকট নিয়ে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরেন।

এদিকে, দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে তেল সরবরাহ নিয়ে বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দিলেও সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, সার্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে বাস্তব পরিস্থিতিতে সাধারণ মানুষের এই অভিজ্ঞতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এএন