আমান

ছাত্রলীগের বিচার করা হলে শিবির নেতৃত্বশূন্য হয়ে যাবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৩:৩৮ পিএম
সংগৃহীত ছবি

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান বলেছেন, অতীতে ঘটনাগুলোয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ বিচার করা হলে ছাত্র শিবির নেতৃত্বশূন্য হয়ে যাবে। 

মঙ্গলবার মিরপুর কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও অধ্যক্ষকে হেনস্তার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ৫ আগস্টের আগে সংশ্লিষ্ট ছাত্রসংগঠনের অনেক নেতাকর্মী অন্য একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই ধারাবাহিকতায় তাদের মধ্যে আগের আচরণের প্রভাব এখনো রয়ে গেছে। তার ভাষ্য, ওই সময়কার ঘটনাগুলোর বিচার সম্পন্ন হলে সংশ্লিষ্ট অনেকেরই জেলে থাকার কথা।

তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে কিছু সংগঠনের আচরণে আগের রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন দেখা যাচ্ছে। ভবিষ্যতে দেশে কোনো ধরনের ‘মব সন্ত্রাস’ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

এএন