ছাত্রদলের ভেতরে গোপনে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢুকে বিশৃঙ্খলা তৈরি করছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
ব্যারিস্টার ফুয়াদ তার পোস্টে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ছাত্রদলকে সামলান! গুপ্ত ছাত্রলীগ ঢুকে যেভাবে ডুগডুগি বাজাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নীরব ভূমিকা পালন করছে, তাতে আপনার দেশ চালানোর কোনো কৃতিত্ব ফুটে উঠছে না।’
তিনি এই পরিস্থিতিকে রহস্যজনক ও পরিকল্পিত উল্লেখ করে আরও বলেন, ‘এগুলো সবই পরিকল্পিত-জনগণের দৃষ্টি আড়াল করে বড় কিছু ঘটে চলছে! এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন (False flag operation) হওয়ার পথে।’
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে ছাত্রদলের কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে, ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্য সেই প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করল।
জেএইচআর