জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ কেবল দুটি শব্দ লিখেছেন- ‘লাল কার্ড।’ অত্যন্ত সংক্ষিপ্ত এই বার্তার নেপথ্যে কী কারণ রয়েছে বা তিনি কাকে লক্ষ্য করে এই সতর্কবার্তা দিয়েছেন, সে বিষয়ে পোস্টে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
পোস্টটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। অনেকেই এটিকে কোনো রাজনৈতিক মহলের প্রতি হুঁশিয়ারি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে আসন্ন কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন। পোস্টের কমেন্ট বক্সে নানা ধরনের জল্পনা ও ব্যাখ্যার জোয়ার বইছে।
দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হিসেবে এনসিপিতে হাসনাত আব্দুল্লাহর অবস্থান বেশ প্রভাবশালী। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাঁর এই ‘লাল কার্ড’ প্রদর্শনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও গুঞ্জন শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তাঁর বা দলের পক্ষ থেকে বাড়তি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
জেএইচআর