জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে তাঁকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করে তীব্র পেট ব্যথা অনুভব করলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী চিকিৎসা ব্যবস্থা নির্ধারণ করা হবে।
এএন