নজরুল ইসলাম

দ্রুতই বিএনপির কাউন্সিল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২, ২০২৬, ১২:৪৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদী সময়ের কারণে দলীয় কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দ্রুতই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর কাউন্সিল আয়োজন করা হবে।

শনিবার রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, দেশের আইন অমান্য করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়াবে না। তাই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে তাদের উদ্বেগ নেই। তবে কেউ আইন ভঙ্গ করলে আইন অনুযায়ী শাস্তি মেনে নেওয়া হবে বলেও জানান তিনি।

এম জি