রাষ্ট্র কাঠামোর সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এনসিপির আন্দোলন শুধু শেখ হাসিনার পতনের জন্য ছিল না; বরং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপই ছিল মূল লক্ষ্য।
শনিবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ আরও বলেন, উন্নত বিশ্বের মতো স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা গেলে পানি, বর্জ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটি সেবায় সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব।
তিনি জানান, সুযোগ পেলে ভবিষ্যতে পানি ও বিদ্যুৎ বিল বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া তিনি বলেন, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ঢাকার দুই সিটি করপোরেশন বছরে বিপুল আয় করতে পারবে। তখন সাধারণ মানুষের কাছ থেকে ময়লার বিল নেয়ার প্রয়োজন নাও হতে পারে।
এম জি