ড. মঈন খান

গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হলে সংসদ হবে ‘মাইলফলক’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৭:৩১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা সম্ভব হলে বর্তমান জাতীয় সংসদ একটি ‘মাইলফলক’ হিসেবে ইতিহাসে স্থান পাবে।

বুধবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বর্তমান জাতীয় সংসদ, গণতান্ত্রিক রাজনীতিতে এক নতুন মাইলফলক’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, এক সময় মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত না, কিন্তু এখন সবাই মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের আগস্টে একটি ‘জগদ্দল সরকার’ হটিয়ে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এখন সব সংসদের দায়িত্ব হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে দেশকে এগিয়ে নেওয়া। বর্তমান সংসদকে মাইলফলক হিসেবে দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতির কল্যাণে সংসদ সদস্যরা কাজ করলে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে।

এম জি