রুহুল কবির রিজভী

এ দেশের মানুষ ধর্মভীরু হলেও জামায়াতকে পছন্দ করে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০১:৫৬ পিএম

বাংলাদেশের মানুষ স্বভাবগতভাবেই ধর্মপ্রাণ, তবে তারা রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে পছন্দ করে না। রোববার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, এই দলটি অতীতে গোপনে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। শুধু তাই নয়, তাদের দলের ভেতরে গোপনে চাঁদাবাজির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছে।

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, পৃথিবীর যেকোনো ইতিবাচক ও ভালো সংস্কৃতির দর্শন আমরা গ্রহণ করতে পারি, এতে বাধা নেই। 

তিনি আরও বলেন, তবে যে সংস্কৃতি আমাদের নিজস্ব কৃষ্টি ও দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, তার বিরুদ্ধে সবাইকে সবসময় সজাগ ও সতর্ক থাকতে হবে।

এএন