আসিফ মাহমুদ

ক্ষোভ থেকে কালশী বস্তিতে আগুন কি না, তদন্ত প্রয়োজন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০৪:৩৫ পিএম

রাজধানীর কালশী এলাকার বাউনিয়াবাদ বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ড ঘিরে ক্ষোভ বা প্রতিশোধের কারণে আগুন লাগানো হয়েছে কি না-সে বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর এনসিপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবারও বিতরণ করা হয়।

আসিফ মাহমুদ বলেন, বস্তিবাসীদের উচ্ছেদ করতে কোনো ধরনের অগ্নিসন্ত্রাস মেনে নেওয়া হবে না। ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা উচিত বলেও তিনি মত দেন।

তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আগে যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, তার জেরে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে কি না-এ প্রশ্নও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

এনসিপি মুখপাত্র জোর দিয়ে বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত ও সুষ্ঠু তদন্ত করা জরুরি।

এম জি