বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো মোহর। ইসলামে স্ত্রীর প্রতি সম্মান, মর্যাদা ও নিরাপত্তার প্রতীক হিসেবে মোহর নির্ধারণ করা হয়েছে। মোহর শুধু একটি আর্থিক হিসাব নয় বরং একে বিবাহবন্ধনের প্রথম সৌজন্য ও দায়িত্বের বহিঃপ্রকাশ বলা হয়। নবী করিম
নিজ কন্যা ফাতিমা (রা) এর বিয়েতে যে মোহর ধার্য করেছিলেন মুসলিম সমাজে সেটিই মোহরে ফাতেমি নামে পরিচিত। ইতিহাস ও শরিয়তের আলোকে মোহরে ফাতেমির তাৎপর্য ও আধুনিক কালের মূল্য উভয়ই মুসলমানদের কাছে একটি অনুসরণযোগ্য আদর্শ
হযরত ফাতিমা (রা) ও হযরত আলি (রা) এর বিবাহে মোহর হিসেবে নির্ধারিত হয়েছিল ৫০০ দিরহাম। সে সময় আরবে রুপার দিরহাম সাধারণ মুদ্রা ছিল। এক দিরহামের ওজন প্রায় ৩.০৬১৮ গ্রাম। হিসাব অনুযায়ী ৫০০ দিরহামের মোট ওজন দাঁড়ায় আনুমানিক ১.৫৩০৯ কেজি রুপা বা ১৩১.২৫ তোলা। অর্থাৎ নবী পরিবারের বিবাহে একটি মধ্যম ও পরিমিত মোহর ধার্য করা হয়েছিল না খুব কম না আবার অতিরিক্ত। এই থেকে বোঝা যায় ইসলাম অনুযায়ী মোহর এমন হতে হবে যাতে স্ত্রীর সম্মান বজায় থাকে পাশাপাশি স্বামীও বাস্তবে তা পরিশোধ করতে সক্ষম হয়।
রুপার বাজারদর ওঠানামা করে তাই মোহরে ফাতেমির মূল্য সময়ভেদে বদলায়। আধুনিক হিসাব অনুযায়ী যেহেতু এর ওজন নির্দিষ্ট ১.৫৩০৯ কেজি রুপা তাই আজকের দৈনিক রুপার মূল্য অনুযায়ী এর দাম নির্ধারণ করা হয়। মূলত নির্দিষ্ট অঙ্কের নাম নয় রুপার ওজনই মোহরে ফাতেমির প্রকৃত একক। তাই যে দিন যে দাম থাকবে সে অনুসারে এর মূল্য নির্ধারণ করা হবে।
অনেকেই মনে করেন মোহরে ফাতেমি ধার্য করা সুন্নত বা আবশ্যিক। আসলে এটি আবশ্যক নয় বরং এটি একটি উত্তম ও মর্যাদাপূর্ণ আদর্শ। মুসলিম দম্পতি চাইলে তাদের সামর্থ্য অনুযায়ী কমবেশি মোহর নির্ধারণ করতে পারেন। ইসলাম কখনো এমন মোহর নির্ধারণ করতে উৎসাহ দেয় না যা স্বামীর পক্ষে পরিশোধ করা কঠিন হয়।
হযরত ইবনে উমর (রা) বলেছেন নারীদের মোহর নিয়ে বাড়াবাড়ি করো না। যদি মোহরের বেশি পরিমাণ আল্লাহর কাছে তাকওয়ার নিদর্শন হতো তাহলে নবী নিজে তা করতেন। অর্থাৎ মোহর হলো সম্মানের প্রতীক কিন্তু তা নির্ধারণে অপচয় বা অহংকারের কোনো জায়গা নেই
কোরআনে বারবার বলা হয়েছে মোহর হলো নারীর পূর্ণ অধিকার। বিয়ে বৈধ হওয়ার শর্তগুলোর অন্যতম হলো মোহর নির্ধারণ করা। মহান আল্লাহ বলেছেন তোমরা তাদের মোহর প্রদান করবে সম্মানের সাথে। এ আয়াত থেকে স্পষ্ট যে মোহর এমন কিছু যা স্ত্রী সম্মান নিয়ে গ্রহণ করবে এবং স্বামী আন্তরিকতার সাথে পরিশোধ করবে।
ইসলামে মোহরের সর্বনিম্ন পরিমাণ হলো ১০ দিরহাম অর্থাৎ ৩০.৬১৮ গ্রাম রুপা যা আজকের বাজারদরে প্রতিদিন পরিবর্তিত হয়। ১০ দিরহামের কম মোহর নির্ধারণ করলে স্ত্রী রাজি হলেও তা শরিয়তসম্মত নয় কারণ এটি বিয়ের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ইএইচ