হজ আল্লাহ তাআলার প্রতি নিখাদ ভালোবাসা, নিরঙ্কুশ আনুগত্য এবং আত্মশুদ্ধির এক অনন্য ইবাদত। এই মহান ইবাদতের মাধ্যমে মুসলিম উম্মাহ তাঁদের ঐতিহ্য, আত্মত্যাগের শিক্ষা এবং আল্লাহর প্রতি আনুগত্যের অঙ্গীকারকে নতুন করে স্মরণ করেন। হজ সবার ওপর ফরজ নয়, বরং আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান ব্যক্তিদের ওপর জীবনে একবার ফরজ হয়। যাঁরা প্রথমবার ফরজ হজ আদায় করতে যান, তাঁদের পূর্ব অভিজ্ঞতা থাকে না। তাই হজের দিনগুলোতে হজের আমল ও বিধিবিধান সম্পর্কে জানা অত্যন্ত জরুরি।
হজের ফরজ ও ওয়াজিবসমূহ
হজের ফরজ ৪টি:
হজের ওয়াজিব ৯টি:
ইহরামের প্রস্তুতি ও নিয়মকানুন: ইহরাম বাঁধার আগেই গোঁফ, বগল ও নাভির নিচের লোম পরিষ্কার করা, নখ কাটা এবং গোসল করে পবিত্র হওয়া আবশ্যক। ইহরাম বাঁধার আগে সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব, তবে ইহরামের পর সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
ইহরাম বাঁধার নিয়ম:
মক্কায় পৌঁছানোর পরের আমল: মক্কায় পৌঁছে কাবা শরিফ সাতবার প্রদক্ষিণ (তাওয়াফ) করতে হবে। তাওয়াফের সময় পুরুষদের জন্য ডান কাঁধ উন্মুক্ত রাখা (ইজতিবাহ) এবং প্রথম তিন চক্কর দ্রুত পদে চলা (রমল) সুন্নত।
তাওয়াফ শেষে সাফা পর্বত থেকে শুরু করে মারওয়া পর্যন্ত মোট সাতবার সাঈ বা দৌড়াতে হবে।
এরপর মাথা মুণ্ডন বা চুল ছেঁটে ইহরাম মুক্ত হতে হয়। হজের আগে ইহরাম থেকে এই স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করাকে ‘হজে তামাত্তু’ বলা হয়।
হজের দিনগুলোর ধারাবাহিক আমল
৮ জিলহজের আমল: এই দিন নিজ কক্ষ বা কাবাঘরে বসে পুনরায় হজের ইহরাম বেঁধে মিনায় পৌঁছাতে হবে। সেখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং পরদিনের ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
৯ জিলহজের আমল: সকালে মিনা থেকে রওনা হয়ে আরাফাতের ময়দানে পৌঁছাতে হবে। সেখানে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করে সূর্যাস্ত পর্যন্ত দোয়া, দরুদ ও ইস্তিগফারে মশগুল থাকতে হবে। সূর্যাস্তের পর মাগরিব না পড়েই মুজদালিফার দিকে রওনা হতে হবে এবং সেখানে গিয়ে মাগরিব ও এশা একত্রে পড়তে হবে। এই রাতে মুজদালিফায় অবস্থান ও বিশ্রাম নিতে হবে এবং মিনার জন্য অন্তত ৪৯টি পাথর সংগ্রহ করতে হবে।
১০ জিলহজের আমল: মুজদালিফা থেকে মিনায় ফিরে শুধু বড় শয়তানের স্তম্ভে ৭টি পাথর নিক্ষেপ করতে হবে। এরপর নির্দিষ্ট পদ্ধতিতে কোরবানি দিয়ে মাথা মুণ্ডন বা চুল ছোট করতে হবে। এর মাধ্যমে ইহরামের সমাপ্তি ঘটবে। এরপর মক্কায় গিয়ে ‘তাওয়াফে জিয়ারত’ সম্পন্ন করতে হবে (যা ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত করা যায়)।
১১ ও ১২ জিলহজের আমল: এই দুই দিন মিনায় অবস্থান করে প্রতিদিন শয়তানের ছোট, মধ্যম ও বড় এই তিনটি স্তম্ভেই ৭টি করে মোট ২১টি করে পাথর নিক্ষেপ করতে হবে। ১২ জিলহজ পাথর মারা শেষ করে মিনা থেকে চূড়ান্ত বিদায় নিয়ে হাজিরা সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যান। তবে মনে রাখতে হবে, ফরজ তাওয়াফে জিয়ারত সম্পন্ন করার আগে স্ত্রী সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ।