বৃষ্টির বাধায় আবারও বন্ধ বাংলাদেশ-নেদারল্যান্ডসের শেষ টি-টোয়েন্টি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৯:৩৪ পিএম

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে।

খেলা শুরু হওয়ার পর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দারুণ শুরু করে। টাইগারদের ওপেন করেন অধিনায়ক লিটন কুমার দাস ও সাইফ হাসান। প্রথম ৩ ওভারে কোনো উইকেট হারানো ছাড়াই দল ৩৯ রান সংগ্রহ করে। তবে ৩.১ ওভারে সাইফ হাসান ১২ রানে আউট হন।

সাইফের আউট হওয়ার পর লিটন একাই দলের পক্ষে ঝড়ো ব্যাটিং চালান। ৪৬ বলে ৭৩ রান করে আউট হওয়া লিটন দলকে ধরে রাখেন। শুরুর দিকে মনে হচ্ছিল বাংলাদেশের রান ২২০ এর উপরে যেতে পারে, কিন্তু বৃষ্টির কারণে খেলার চিত্র বদলে যায়।

বাংলাদেশ যখন ব্যাটিংয়ে ফিরে আসে, তখন ৪.২ বলে ১ উইকেটে ৬০ রান। এরপর ১৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান দাঁড়ায় ১২২। ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে রান ১৬৪, ঠিক তখন আবার বৃষ্টি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা বৃষ্টির কারণে বন্ধ রয়েছে।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসকে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হারিয়েছে।

ইএইচ