লা লিগা শিরোপা জয়ের পর বার্সেলোনার উদযাপন নৈশভোজ অনুষ্ঠিত হয় কাসানোভা বিচ ক্লাবে। সেখানে ক্লাবের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সভাপতি হুয়ান লাপোর্তা উপস্থিত ছিলেন। এই আয়োজনে তরুণ তারকা লামিনে ইয়ামালও যোগ দেন।
অনুষ্ঠানে ইয়ামালের সঙ্গে সেভিয়ার ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়াকেও দেখা যায়। তাকে হাত ধরে ভেন্যুতে প্রবেশ করতে দেখা যাওয়ার পর দুজনকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগেও গ্রিসের উপকূলে তাদের একসঙ্গে সময় কাটানোর খবর প্রকাশ্যে এসেছিল, যা তখন থেকেই গুঞ্জন আরও বাড়িয়ে দেয়।
ইনেস গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। টিকটকে তার অনুসারীর সংখ্যা পাঁচ লাখের বেশি এবং ইনস্টাগ্রামে দেড় লাখের কাছাকাছি ফলোয়ার রয়েছে। ফ্যাশন, ভ্রমণ, আউটফিট ও লাইফস্টাইল কেন্দ্রিক কনটেন্ট নিয়মিতই শেয়ার করেন তিনি।
এর আগে ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতেন ইনেস। তবে ইয়ামালের সঙ্গে তার সম্পর্ক ঘিরে আলোচনা ছড়িয়ে পড়ার পর থেকে তিনি এখন গণমাধ্যম ও অনলাইনে আরও বেশি নজরে আসছেন।
অন্যদিকে, চলতি মৌসুমে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে আছেন ইয়ামাল। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং আসন্ন বড় টুর্নামেন্টকে সামনে রেখে পুরোপুরি ফিট হওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন।
ধারণা করা হচ্ছে, আগামী বিশ্বকাপে নির্দিষ্ট কিছু ম্যাচে তার ফেরার সম্ভাবনা থাকলেও পুরোপুরি ফিট না হলে শুরু থেকেই তাকে মাঠে দেখা নাও যেতে পারে। বর্তমানে তার পুনর্বাসনই সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রাখা হয়েছে।
এম জি