আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০৮:০৪ এএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এক রুদ্ধশ্বাস ফাইনালে ইংলিশ ক্লাব আর্সেনালকে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে ট্রফি নিজেদের করে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মানি (পিএসজি)।

নির্ধারিত ৯০ মিনিট এবং পরবর্তী ৩০ মিনিটের অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারণী শুটআউটে। সেখানে আর্সেনালের গ্যাব্রিয়েল শেষ শটটি মিস করলে শিরোপা ধরে রাখার উল্লাসে মেতে ওঠে ফরাসি জায়ান্টরা।

এর আগে ম্যাচের শুরুতেই লিড নেয় গানার্সরা। মাঝমাঠ থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে পিএসজির রক্ষণভাগ চূর্ণ করে প্রথম আক্রমণটি শানান কাই হাভার্টজ। প্রথম দফায় প্রতিহত হলেও ফিরতি বল দারুণ দক্ষতায় কাছের পোস্ট দিয়ে জালে জড়ান এই জার্মান ফরোয়ার্ড।

পিএসজি সমতায় ফিরতে মরিয়া হলেও পুরো ৯০ মিনিট জুড়ে আর্সেনালের রক্ষণভাগ দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। তবে ম্যাচের ৬৪ মিনিটে দৃশ্যপট বদলে যায়। ডি-বক্সের ভেতরে খিচা কভারাতসখেলিয়াকে ক্রিস্টিয়ান ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে পিএসজিকে সমতায় ফেরান ওসমানে ডেম্বেলে। ১-১ সমতার পর অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

শুটআউটের রোমাঞ্চে আর্সেনালের পক্ষে দ্বিতীয় শটে গোল করতে ব্যর্থ হন এবারোচি এজে। তার নেওয়া শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

এরপর পিএসজির নুনো মেন্দেসের নেওয়া তৃতীয় শটটি দারুণভাবে ঠেকিয়ে দিয়ে আর্সেনালকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক ডেভিড রায়া। ডেক্লান রাইস নিজের দলের পক্ষে তৃতীয় শট সফলভাবে জালে জড়ালেও শেষ রক্ষা হয়নি। গ্যাব্রিয়েলের চূড়ান্ত মিসে শেষ পর্যন্ত ট্রফি অধরাই থেকে যায় আর্সেনালের।

এএন