উরুগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মে ৩১, ২০২৬, ১১:৫৯ পিএম

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে উরুগুয়ে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঘোষিত স্কোয়াডে বড় কোনো চমক না থাকলেও জায়গা হয়নি বাছাইপর্বে নিয়মিত খেলা নাহিতান নান্দেজের।

গোলরক্ষক হিসেবে দলে আছেন অভিজ্ঞ ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোশেত এবং সান্তিয়াগো মেলে। রক্ষণভাগে নেতৃত্ব দেবেন বার্সেলোনার রোনাল্ড আরাউহো ও অ্যাটলেটিকো মাদ্রিদের হোসে মারিয়া হিমেনেস।

মাঝমাঠে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া দলটিতে রয়েছেন ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেনতানকুর, ম্যানুয়েল উগার্তেসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

আক্রমণভাগে উরুগুয়ের প্রধান ভরসা থাকছেন ডারউইন নুনিয়েস। তার সঙ্গে রয়েছেন রদ্রিগো আগুইরে ও ফেদেরিকো ভিনাস।

উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোশেত, সান্তিয়াগো মেলে।

রক্ষণভাগ:
গুইয়ের্মো ভারেলা, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেস, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্তিয়ান কাসেরেস, মাথিয়াস অলিভেরা, জোয়াকিন পিকেরেস, মাথিয়াস ভিনিয়া।

মাঝমাঠ:
ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্তিনেস, রদ্রিগো বেনতানকুর, ফেদেরিকো ভালভার্দে, আগুস্তিন কানোবিও, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, জিওর্জিয়ান দে আররাসকায়েতা, নিকোলাস দে লা ক্রুজ, রদ্রিগো সালাসার, ফাকুন্দো পেল্লিস্ত্রি, মাক্সিমিলিয়ানো আরাউহো, ব্রায়ান রদ্রিগেস।

আক্রমণভাগ:
রদ্রিগো আগুইরে, ফেদেরিকো ভিনাস ও ডারউইন নুনিয়েস।

এম জি