জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
এর আগে ২০২৫ সালে ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায়ও সহযোগিতা করা হয়েছিল বলে জানা যায়।
নারী ফুটবলে দেশের অন্যতম ভরসা ঋতুপর্ণা চাকমা ২০২২ ও ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয় এবং ২০২৫ সালে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশকে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এম জি