মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৩:১২ পিএম

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে পারেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণভাগে নেতৃত্ব দেবেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

সম্ভাব্য ৪-৪-২ ছকে গোলবারের নিচে থাকবেন অভিজ্ঞ আলিসন বেকার। চোটের কারণে ওয়েসলি না থাকায় রাইট-ব্যাক পজিশনে রজার ইবানেজের খেলার সম্ভাবনা বেশি। রক্ষণভাগের বাকি পজিশনগুলোতে দেখা যেতে পারে মারকিনিওস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোসকে।

মধ্যমাঠে ব্রাজিলের মূল ভরসা হতে পারেন লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস ও কাসেমিরো। অভিজ্ঞতা ও সৃজনশীলতার মিশেলে এই ফুটবলারদের ওপরই ম্যাচের নিয়ন্ত্রণ নির্ভর করবে। আক্রমণভাগে ভিনিসিয়ুসের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে রাফিনিয়া ও ইগর থিয়াগোকে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-৪-২): আলিসন বেকার (গোলরক্ষক), রজার ইবানেজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস, লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস, কাসেমিরো, রাফিনিয়া, ইগর থিয়াগো ও ভিনিসিয়ুস জুনিয়র।