ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

রাত ১টার মধ্যে ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৫:৩৩ পিএম

রাত ১টার মধ্যে ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এটি ধীরে ধীরে সারা দেশে বিস্তার লাভ করতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

অন্যদিকে বর্ষা মৌসুম শুরু হলেও রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনাসহ কিছু এলাকায় এখনও মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে, যা আরও বিস্তার লাভ করতে পারে। এতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আশঙ্কা রয়েছে।

এম জি

Link copied!