ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

কুড়িগ্রামে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জুন ৯, ২০২৬, ১১:১৩ এএম

কুড়িগ্রামে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে কুড়িগ্রামে শুরু হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট-২০২৬।

সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক মো. শাহ নেওয়াজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রশিদ, ডিপিসি জামিল চৌধুরী এবং গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ ও ইতিবাচক জীবনধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, টুর্নামেন্টটি ৮ থেকে ১০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হবে।

তারা আরও বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে এবং যুবসমাজ খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে।

এএন

Link copied!