ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

নেত্রকোণায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় রোহিঙ্গা নাগরিক আটক

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জুন ৯, ২০২৬, ১১:২২ এএম

নেত্রকোণায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় রোহিঙ্গা নাগরিক আটক

নেত্রকোণা জেলা শহরের ছোটবাজার এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. কারিম (৩০)। তিনি কক্সবাজারের ওয়াইকাম এলাকার ফালনখালী গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি নেত্রকোণা মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুলের নেতৃত্বে একটি চৌকস টিম জেলা শহরের ছোটবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় মো. কারিমকে আটক করে। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৬ জুন তিনি চট্টগ্রাম থেকে “সোনাতরী পরিবহন” নামের একটি বাসে করে নেত্রকোণায় আসেন। তবে কী উদ্দেশ্যে তিনি জেলায় এসেছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সরকার-এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সংবাদকে জানান, আটক ব্যক্তির পরিচয় ও অবস্থান সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএন

Link copied!