ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

জুন ৯, ২০২৬, ১২:১৬ পিএম

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

যশোরের মনিরামপুর উপজেলায় নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামে।

নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্বজনদের অভিযোগ, নাতনিকে ইভটিজিং করেছিল একদল যুবক। এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে শত্রুতা সৃষ্টি হয়। সেই সূত্র ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত রবিউল (৪০), হোসাইন (২৫), রাকিব (২০), মেহেদী (২২) ও রাব্বি (১৮)।

এ সময় তারা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে ইমামুল হোসেনকে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ জানান, তার ডান পাশের পিঠে গুরুতর আঘাতের কারণে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাইদ বলেন, আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

এএন

Link copied!