ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ৯, ২০২৬, ১২:৪১ পিএম

ঈশ্বরগঞ্জে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গলগন্ডা গ্রামে আবাসিক এলাকায় অনুমোদন ছাড়াই প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের একাধিক কারখানা গড়ে উঠেছে। এতে এলাকায় মারাত্মক পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কয়েকটি স্থাপনায় প্লাস্টিক পোড়ানোর মাধ্যমে তেলজাতীয় পদার্থ (ডিজেল) উৎপাদন করা হচ্ছে। এসব কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও তীব্র দুর্গন্ধে আশপাশের বসতবাড়ির মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের দাবি, ধোঁয়ার কারণে এলাকার গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক গাছ শুকিয়ে মারা যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, প্লাস্টিক পোড়ানোর ধোঁয়া ও দুর্গন্ধে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট, হাঁপানি ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন। বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

কারখানার মালিক রতন মিয়া দাবি করেন, তার এলাকায় দুটি কারখানা রয়েছে। পাশাপাশি বাজারের পাশে আরও একটি স্থাপনায় একইভাবে প্লাস্টিক পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা লাইসেন্স আছে কি না জানতে চাইলে তিনি বলেন, উপজেলা থেকে কর্মকর্তারা এসে দেখে গেছেন, তারা কোনো আপত্তি করেননি।

আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম রূপক বলেন, এ ধরনের কোনো কারখানা পরিচালনার বিষয়ে তার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, এ বিষয়ে তার কাছে আগে কোনো তথ্য ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হবে।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নাজমুল হুদা এ বিষয়ে জেলা কার্যালয়ের সঙ্গে কথা বলতে বলেন।

ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূরে কুতুব আলম সিদ্দিকী জানান, কারখানা মালিকের প্রাথমিক আবেদন বাতিল করা হয়েছে এবং কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এএন

Link copied!