ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

কলমাকান্দায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘরের উদ্বোধন

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জুন ৯, ২০২৬, ০২:১৫ পিএম

কলমাকান্দায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘরের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে লেঙ্গুরা ইউনিয়নের বালুচরার বাসিন্দা আদিবাসী ব্যক্তি পলিনুস রেমা সরকার আবাসন সহায়তা কর্মসূচির আওতায় একটি নতুন ঘর পেয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ ঘর নির্মাণ করা হচ্ছে।

সোমবার বিকেলে ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী সাংমা।

এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ, ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, ডেপুটি স্পিকারের প্রতিনিধি মজিবুর রহমান, আদিবাসী নেতা ভূতুয়েল চিসিম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে সন্ধ্যা রানী সাংমা বলেন, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা পালন করছে। দীর্ঘদিন ধরে আবাসন সমস্যা হয়ে থাকা পলিনুস রেমা সরকারের জন্য নতুন এই ঘর একটি স্বপ্নপূরণ।

ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পলিনুস রেমা সরকার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নিজস্ব একটি ঘর পাওয়ার আশা অনেকদিনের। আজ সরকারের পক্ষ থেকে তা পূরণ হলো। আমি সরকার ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপিকে ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম জানিয়েছেন, সরকারের এই বিশেষ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আবাসন নিশ্চিত করা হচ্ছে। এতে তাদের জীবনমান উন্নয়ন ঘটবে।

এএন

Link copied!