ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

জুন ৯, ২০২৬, ০৩:৩৯ পিএম

কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ঘরের আসবাবপত্র, মূল্যবান সামগ্রীসহ পুড়ে গেছে গোয়ালের গবাদি পশুও। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার উত্তর চর আইরকান্দি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডের বাসিন্দা রেজাউল হাওলাদারের বসতবাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালান। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে আগুনে ঝলসে গিয়ে গবাদি পশুরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হঠাৎ এই দুর্ঘটনায় সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

ক্ষতিগ্রস্ত রেজাউল হাওলাদার বলেন, “চোখের পলকেই আমার সব শেষ হয়ে গেল। ঘরবাড়ি, আসবাবপত্র তো দূরের কথা, গোয়ালের অবলা পশুগুলোকে পর্যন্ত বাঁচাতে পারলাম না। এখন মাথা গোঁজার মতো কোনো ঠাঁই রইল না আমার।”

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা তদন্ত করে দেখছে।

এদিকে, সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়া এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোর প্রতি আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য দ্রুত সরকারি সহায়তা ও জরুরি পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এএন

Link copied!