ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ইসলামী ব্যাংকের এমডির প্রত্যাহার দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)

জুন ৯, ২০২৬, ০৪:৩২ পিএম

ইসলামী ব্যাংকের এমডির প্রত্যাহার দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খোরশেদ আলমের প্রত্যাহারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কালিয়াকৈর বাজার রোড এলাকায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ব্যাংকের বিভিন্ন গ্রাহক ও স্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক মো. আজাহারুল ইসলাম, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা মোহসীন ও জাকির হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ ব্যাংকের ভাবমূর্তি ও কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা তার প্রত্যাহারের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ব্যবস্থাপনা পরিচালকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

এএন

Link copied!