ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

কমলনগরে নতুন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

মোহাম্মদ জাকির শাহ, কমলনগর (লক্ষ্মীপুর)

মোহাম্মদ জাকির শাহ, কমলনগর (লক্ষ্মীপুর)

জুন ৯, ২০২৬, ০৪:৩৫ পিএম

কমলনগরে নতুন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক (ডিসি) এস. এম. মেহেদী হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভবনটি নির্মিত হলে এলাকার জনগণ আরও সহজ, দ্রুত ও মানসম্মত ভূমি সেবা পাবেন। এতে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে।

নির্মাণকাজের কারিগরি দিক তুলে ধরে এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে ভবনের নির্মাণকাজ সম্পন্ন করতে এলজিইডি বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং কমলনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ধনু।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সফিউদ্দিন মাহমুদ দীপু। শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এএন

Link copied!