ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

বালিয়াকান্দিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

জুন ৯, ২০২৬, ০৪:৫২ পিএম

বালিয়াকান্দিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মারিয়া (১৩) স্থানীয় মেগচামী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামের ফুরাদ শেখের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মারিয়া। তবে দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় তার বাবা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে জানতে পারেন, সেদিন সে বিদ্যালয়ে উপস্থিত ছিল না।

পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী হাসিব মণ্ডলের একটি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে অন্য একটি দরজা দিয়ে ঘরে প্রবেশ করলে মারিয়াকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। দ্রুত তাকে নামিয়ে আনা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এএন

Link copied!