ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুন ৯, ২০২৬, ০৬:১১ পিএম

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে ছড়িয়ে পড়া দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চল প্রফুল্লকারবাড়ি পাড়া, কাতালমনি পাড়া ও মরাটিলায় সপ্তাহব্যাপী মানবিক ও আর্থিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে মাটিরাঙ্গা জোন।

গত রোববার (৭ জুন) থেকে ১৩ জুন পর্যন্ত এ মানবিক কর্মসূচির কার্যক্রম চলবে বলে জানিয়ে মাটিরাঙ্গা জোন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় জনগণের কল্যাণে আয়োজিত এ মানবিক কর্মসূচির আওতায় চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ এবং অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক চিকিৎসাসেবা বঞ্চিত মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের কারণে এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এছাড়াও, আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। প্রয়োজনীয় সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বৃদ্ধি এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। নতুন স্কুল ব্যাগ পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

পাশাপাশি দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ করা হয়। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করে। তাদের মতে, এ ধরনের সহায়তা পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা মাটিরাঙ্গা জোনের সপ্তাহব্যাপী এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর অবদানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

এএন

Link copied!