ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সেবার মান উন্নত করতে চিকিৎসকদের সঙ্গে বিসিসি প্রশাসকের মতবিনিময়

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ৯, ২০২৬, ০৬:১৬ পিএম

সেবার মান উন্নত করতে চিকিৎসকদের সঙ্গে বিসিসি প্রশাসকের মতবিনিময়

বরিশালের ঐতিহ্যবাহী জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুর ১টায় জেনারেল হাসপাতালের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “জেনারেল হাসপাতালটি বরিশালবাসীর চিকিৎসার একটি আস্থার জায়গা। সাধারণ মানুষ যেন দ্রুত ও উন্নত চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। হাসপাতালের পরিবেশ উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে সিটি কর্পোরেশন সব সময় পাশে থাকবে।”

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই-এলাহী, প্রধান নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার। এ সময় জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়ালসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা হাসপাতালের বর্তমান সেবার মান, অবকাঠামোগত উন্নয়ন, রোগীদের ভোগান্তি লাঘব এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাসপাতালের সেবাকে আরও জনবান্ধব করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।

এএন

Link copied!