ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

আড়াইহাজারে এমপি আজাদের উদ্যোগে ট্রাফিক নিয়োগ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুন ৯, ২০২৬, ০৬:৫৩ পিএম

আড়াইহাজারে এমপি আজাদের উদ্যোগে ট্রাফিক নিয়োগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজারকে যানজটমুক্ত রাখতে এমপি নজরুল ইসলাম আজাদের উদ্যোগে তার পিতার নামে প্রতিষ্ঠিত মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চারজন ট্রাফিক কর্মীর মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে তাদেরকে ইউনিফর্ম পরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আড়াইহাজার পৌর প্রশাসক মো. আসাদুর রহমান।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্ত ট্রাফিক কর্মীদের বেতন-ভাতা ফাউন্ডেশন থেকেই প্রদান করা হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান বলেন, আজ থেকে বাজারের রাস্তার পাশে ফুটপাতে কোনো দোকান বা ভ্যানগাড়িতে ব্যবসা করা যাবে না। কেউ নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, পৌর বিএনপির সভাপতি আহম্মদউল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আড়াইহাজার পৌর বাজার দীর্ঘদিন ধরে যানজটের অন্যতম স্থান হিসেবে পরিচিত। সিএনজি, অটোরিকশার অতিরিক্ত চাপ এবং ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতি মোকাবিলায় এমপি নজরুল ইসলাম আজাদ দায়িত্ব নেওয়ার পর বাজারকে যানজটমুক্ত করার উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে চারজন ট্রাফিক কর্মী নিয়োগ দেওয়া হলো, যারা দুই শিফটে প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এম জি

Link copied!