ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

জুন ৯, ২০২৬, ০৭:১৯ পিএম

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীতে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের আরও ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। এর আগে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম বাবুর নেতৃত্বে বাঁধেরহাট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল হয়। মিছিল চলাকালে সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।

এর পরদিন শনিবার বিকেলে কালাদরাপ ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং একটি মোটরসাইকেলে আগুন দেয় বলে অভিযোগ পাওয়া যায়। একই দিন রাতে ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা হামলা চালিয়ে কালাদরাপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতির বাড়ি ও একটি অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।

এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বাঁধেরহাট ঘটনার ঘটনায় সুধারাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলায় মোট ১১৭ জনকে আসামি করা হয়েছে।

ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এম জি

Link copied!