ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগে প্রথম গোয়ালন্দের ইউএনও সাথী দাস

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

জুন ৯, ২০২৬, ০৭:৫৫ পিএম

জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগে প্রথম গোয়ালন্দের ইউএনও সাথী দাস

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ঢাকা বিভাগের ১২৩টি উপজেলাকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

একই মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বালিয়াকান্দি উপজেলার ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন রাজবাড়ী সদর উপজেলার ইউএনও নিরুপমা রায়।

২০২৬ সালের মে মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও সাথী দাস।

জানা গেছে, নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে গোয়ালন্দ উপজেলা ঢাকা বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করে। এ ছাড়া বালিয়াকান্দি দ্বিতীয় এবং রাজবাড়ী সদর উপজেলা তৃতীয় স্থান অর্জন করে।

ইউএনও সাথী দাস বলেন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, ইউপি সচিব, গ্রাম পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। তিনি গোয়ালন্দবাসীর প্রতিও কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, এই অর্জন দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে সেবা কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এম জি

Link copied!